শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আবারও পাকিস্তানের কাছে ৮ গোলে হার বাংলাদেশের

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:২৮ পূর্বাহ্ন

তিন ম্যাচের প্লে অফ সিরিজে শুক্রবারও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ৮-২ গোলে হারের পর আজ দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিকরা।  ৮-০ গোলের হার নিয়ে টার্ফ ছেড়েছে সবুজ- রকিবুলরা। টানা দুই জয়ে পাকিস্তান বিশ্বকাপের বাছাই পর্ব নিশ্চিত করেছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৫ নভেম্বর। 

মওলানা ভাসানী স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে দেন সুফিয়ান খান। প্রথম কোয়ার্টারে এরপর আর কোনও গোল করতে পারেনি সফরকারীরা। তবে দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের ত্রাহি অবস্থা। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি করেন সুফিয়ান খান। ৩০ মিনিটে রানা ওয়াহিদ আশরাফের স্টিক থেকে আসে তৃতীয় গোল। একই মিনিটে পেনাল্টি কর্নারে পোস্ট কাঁপান রানা ওয়ালিদ।
তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে পঞ্চম গোলের দেখা পায় পাকিস্তান। আক্রমণ থেকে গোল আদায় করে নেন হান্নান শহীদ। প্রথম দুই কোয়ার্টারে কয়েকবার আক্রমণের ঝলক দেখালেও পেনাল্টি কর্নার পায়নি বাংলাদেশ। কিন্তু তৃতীয় কোয়ার্টারে সুযোগ পেলেও গোল করতে পারেননি আশরাফুল ইসলাম।

শেষ কোয়ার্টারে বাংলাদেশকে তেমন কোনও সুযোগই দেয়নি পাকিস্তান। ৫৩ মিনিটে আফরাজ ও ৫৭ মিনিট একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করেন রানা ওয়াহিদ। ৫৯ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পাকিস্তানের অধিনায়ক আম্মাদ শাকিল ভাট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By