শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আবারও ঢাকায় আতিফের কনসার্ট, আয় যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:১০ পূর্বাহ্ন

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম একবছর পর আবারও ঢাকায় আসছেন। এবার ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টে গান গাইবেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনে এর আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আগামী ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে একটি দিন চূড়ান্ত করার পরিকল্পনা চলছে।

কনসার্টের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে আয়োজকদের সমঝোতা স্মারক সই হয়েছে।

ঢাকায় সর্বশেষ ২০২৪ সালের ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করেন আতিফ আসলাম। এর আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশন।

আতিফ আসলামের জনপ্রিয় গানের তালিকায় আছে ‘তু চাহিয়ে’, ‘তেরা হুনে লাগা হুন’, ‘জিনা জিনা’, ‘দিল দিয়া গাল্লা’, ‘ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘সো জানে দো’, ‘ওরে প্রিয়া’, ‘মেরে পিয়া ঘর আয়া’, ‘আওগে যাব তুম ও সাজনা’, ‘পেহলি নজর মে’, ‘মেরা গীত আমার কর দো’, ‘কুছ ইস তারাহ’, ‘ও লামহে’, ‘তেরে লিয়ে’, ‘পেহেলি দাফা হে’, ‘তেরে বিন’, ‘হোনা থা পেয়ার’, ‘তু জানে না’, ‘দিল মেরি না সুনে’, ‘ম্যায় রঙ শরবতো কা’, ‘তেরে সাং ইয়ারা’ ইত্যাদি।

স্পিরিটস অব জুলাইয়ের লোগো

‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টের শুরুতে থাকবে লোকসংগীত ও কাওয়ালি পরিবেশনা। এছাড়া রাখা হবে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি, মঞ্চনাটক ও ভিডিওচিত্র।

‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম গত বছরের ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। এতে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। কনসার্ট থেকে আয় হওয়া ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By