বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আবারও আইসিসিকে নতুন চিঠি দিল বিসিবি, জানা গেল বিস্তারিত

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১০:১১ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A0%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আজ আরও একটি ই-মেইল পাঠিয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে এই চিঠি পাঠানো হয়।

ই-মেইলে কেন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ বাংলাদেশের জন্য অনুকূল নয়, সে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছে বিসিবি। পাশাপাশি তাদের অবস্থানের পক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে।

তবে এই চিঠির জবাব তাৎক্ষণিকভাবে পাওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি।

এর আগে গত রোববার ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে আইসিসিকে একটি ই-মেইল পাঠায় বিসিবি। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর একটি নির্দেশনা। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশের পর তাকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার পরই বিসিবি তাদের অবস্থান আরও কঠোর করে।

পরবর্তীতে মঙ্গলবার আইসিসি বিসিবিকে একটি ফিরতি ই-মেইল পাঠায়, যেখানে নিরাপত্তা শঙ্কা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়। আজ বিসিবি সেই ই-মেইলেরই জবাব দিয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By