রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

“আবর্জনা নয় জলাশয়ে বা ড্রেনে, স্বাভাবিক প্রবাহ ফিরুক ধারায়”

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ২:১১ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%95 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

“আবর্জনা নয় জলাশয়ে বা ড্রেনে, স্বাভাবিক প্রবাহ ফিরুক ধারায়”এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জয়পুরহাট পৌরসভার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ জয়পুরহাট জেলা শাখার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

​রবিবার (২১ জুন) সকালে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি অবরুদ্ধ খালে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। দীর্ঘদিনের জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক বর্জ্য ও বিভিন্ন আবর্জনা অপসারণের মাধ্যমে খালটির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়। ​অভিযান চলাকালীন কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক তদারকি ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিন এবং বিডি ক্লিন জয়পুরহাট জেলার সমন্বয়ক মোঃ রাকিবুল হাসান।

​কর্মসূচিতে বক্তারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে শহরের ড্রেন ও খালগুলো ভরাট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মশার উপদ্রব বাড়ে। পরিবেশ রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ শহর গড়ে তুলতে কেবল পৌরসভা বা প্রশাসনের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

​অভিযানে বিডি ক্লিনের বিপুল সংখ্যক তরুণ ও যুবক স্বেচ্ছাসেবক মাস্ক, গ্লাভস এবং মাথায় ক্যাপ পরে স্বতঃস্ফূর্তভাবে খালে নেমে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। স্থানীয় সাধারণ মানুষ পৌরসভার এই উদ্যোগ এবং তরুণদের এই স্বেচ্ছাশ্রমকে সাধুবাদ জানিয়েছেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By