আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় সবাই গভীরভাবে শোকাহত। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক হলেও সুষ্ঠু তদন্ত ছাড়া হাসপাতালটির লাইসেন্স বাতিল করা যৌক্তিক হয়নি।
ড. শফিকুর রহমান বলেন, তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তা না করে একটি জনআস্থার প্রতিষ্ঠানে পরিণত হওয়া হাসপাতালের লাইসেন্স বাতিল করায় শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, আদ-দ্বীন একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে কয়েকশ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং নার্সিং কোর্সও চালু রয়েছে। হাসপাতালটি বন্ধ হয়ে গেলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
শিক্ষার্থী ও জনস্বার্থের কথা বিবেচনা করে সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, তবে লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);