মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

আত্মঘাতী গোলে বিশ্বকাপের প্রথম জয় হাতছাড়া মিশরের

সীমু দা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তা পাওয়া হলো না মিশরের। গ্রুপপর্বের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে দীর্ঘ সময় এগিয়ে থেকেও আত্মঘাতী গোলে ১-১ সমতায় শেষ করেছে আফ্রিকার জায়ান্টরা।

এর ফলে ১৯৩৪, ১৯৯০, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে আট ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পেল না মিশর। বিশ্বকাপের মঞ্চে তাদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল বেলজিয়ামের। তবে কার্যকর ফুটবল খেলেছে মিশর। প্রথমার্ধে সুযোগ কাজে লাগিয়ে এগিয়েও যায় তারা।

২০তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোলের দেখা পায় মিশর। মাঝমাঠ থেকে মোহাম্মদ সালাহ চমৎকার একটি পাস বাড়িয়ে দেন বাঁ প্রান্তে থাকা ইমাম আশুরের দিকে। বল নিয়ন্ত্রণে নিয়ে সামনে থাকা ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে শক্তিশালী শট নেন আশুর। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। নিখুঁত ফিনিশিংয়ে জালে বল জড়িয়ে মিশরকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। একের পর এক আক্রমণ চালালেও মিশরের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। তবে ৬৬তম মিনিটে ভাগ্য সহায় হয়নি আফ্রিকান দলটির।

ডান প্রান্ত থেকে থমাস মিউনিয়ারের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন ডিফেন্ডার মোহাম্মদ হানী। চাপের মুখে তিনি বল নিজেদের জালেই পাঠিয়ে দেন। ওই সময় বক্সের ভেতরে অবস্থান করছিলেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। আত্মঘাতী সেই গোলেই ১-১ সমতায় ফেরে বেলজিয়াম।

শেষদিকে জয়সূচক গোলের জন্য দুই দলই চেষ্টা চালায়। বিশেষ করে বেলজিয়াম বেশ কয়েকটি আক্রমণ শানালেও মিশর কোনোভাবে রক্ষণ সামলে নেয়। ফলে শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হলেও শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সে স্বস্তি খুঁজতে পারে মিশর। তবে বিশ্বকাপের প্রথম জয়ের অপেক্ষা তাদের জন্য এখনো শেষ হলো না।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By