শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আতিফ আসলাম আসছেন তো!

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ন

আতিফ আসলাম মানেই তারুণ্যের উচ্ছ্বাস। সুরের স্রোতে হারিয়ে যাওয়া বাঁধ ভাঙা আনন্দে-উচ্ছ্বলতায়। তাই তারুণ্যের ইতিবাচক শক্তিকে জাগিয়ে তুলতে আগামী ১৩ ডিসেম্বর ফের ঢাকা মাতাবেন পাকিস্তানের এই জনপ্রিয় সংগীতশিল্পী।

‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’-শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায়। যেখানে সহজেই সকল মাধ্যমে যাতায়াত করতে পারবেন আতিফ ভক্তরা।

এদিকে আতিফ আসলামের এ কনসার্টটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য। আতিফ আসলাম আসছেন না কনসার্টটিতে, এমনকি ভেন্যুও চূড়ান্ত হয়নি এমন তথ্য ছড়িয়ে পড়ায় বিভ্রান্ত হয়ে পড়েছেন আয়োজক তথা ভক্তরা। 

এমন পরিস্থিতিতে আয়োজকরা জানান, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; এই সুযোগটিকে কাজে লাগিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেন্যু সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ব্যবস্থা সাজানো হচ্ছে। 

এদিকে স্বয়ং আতিফ আসলাম নিজেই পাশে দাঁড়িয়েছেন আয়োজকদের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বুধবার কনসার্টের পোস্টার শেয়ার করে জানান দিয়েছেন আবারও ঢাকা মাতাতে আসছেন তিনি। শুধুমাত্র এ কনসার্টটিতে অংশ নিতেই ফের ঢাকায় উড়ে আসছেন তিনি, আতিফের এমন ঘোষণায় ভক্তদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক এর মুখপাত্র রিসালাত বলেন, ‘ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট সরকারি দফতর ও কর্তৃপক্ষের সাথে নিয়মমাফিক কাজ করে যাচ্ছি। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। সকলকে কোনও ধরণের গুজব ও বিভ্রান্তিতে কান না দেয়ার অনুরোধ জানাই।’ তিনি জানান, দর্শকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে টিকিট বিক্রি চলছে শুধুমাত্র Chologhuri.com এ। অন্য কোনও প্ল্যাটফর্ম, ব্যক্তি বা সোশ্যাল পেজ থেকে টিকিট বিক্রি বা কেনাবেচা হচ্ছে না। প্রতিটি টিকেট QR কোড দ্বারা যাচাই করা হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে।

শুধু আতিফ আসলামই নন, ইভেন্টটিতে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা।  

এ কনসার্টের প্রতিটি টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে PUSAB (Private University Students Alliance of Bangladesh) এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারদের সহায়তায়। তরুণদের সামাজিক ভূমিকা, দেশের প্রতি দায়বদ্ধতা ও ঐতিহাসিক অবদানকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By