বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AB %E0%A6%86%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%9A%E0%A7%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। কনসার্টটির আয়োজন করছে মেইন স্টেজ।

একই সঙ্গে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ (Main Stage) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, ‘Main Stage Featuring Atif Aslam’ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি অনুমোদন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে আগামী ২৪ জুলাই পূর্বঘোষিত সূচি অনুযায়ী কনসার্টটি আয়োজনে আর কোনো প্রশাসনিক বাধা নেই।

মেইন স্টেজ (Main Stage) জানায়, আন্তর্জাতিক মানের একটি লাইভ মিউজিক এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে কয়েক মাস ধরেই প্রস্তুতি চলছিল। সরকারি সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা, ভেন্যু পরিচালনা এবং কারিগরি প্রস্তুতিসহ সার্বিক আয়োজনের কাজ সম্পন্ন হয়েছে। এখন কেবল দর্শকদের উপস্থিতিতে একটি স্মরণীয় আয়োজন উপহার দেওয়ার অপেক্ষা।

এই কনসার্টের কেন্দ্রবিন্দুতে থাকছেন আতিফ আসলাম দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কণ্ঠশিল্পী। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউড ও পাকিস্তানের সংগীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ‘তেরে সঙ্গ ইয়ারা’, ‘তু জানে না’, ‘পেহলি নজর মে’, ‘জিনা জিনা’, ‘ওহ লামহে’, ‘দিল দিয়া গাল্লান’সহতার অসংখ্য গান উপমহাদেশজুড়ে কোটি শ্রোতার কাছে সমান জনপ্রিয়। মঞ্চে তার প্রাণবন্ত পরিবেশনা এবং দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করার দক্ষতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে তার কনসার্ট বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আতিফ আসলামের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল এবং লেভেল ফাইভ। আন্তর্জাতিক ও দেশীয় শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি এবারের অন্যতম বড় সংগীত আয়োজন হতে যাচ্ছে বলে আশা করছে মেইন স্টেজ।

এর আগে বিভিন্ন কারণে কনসার্টটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার প্রয়োজনীয় সব প্রশাসনিক ও সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আয়োজনটি নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেইন স্টেজ আরও জানিয়েছে, কনসার্ট-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা, প্রবেশনীতি, গেট খোলার সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

দীর্ঘ বিরতির পর আতিফ আসলামের ঢাকায় ফেরা ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কনসার্টের টিকিট, আয়োজন ও প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By