বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আতিফ আসলামের কনসার্টের টিকিট প্রতারণা: ফেসবুক গ্রুপ অ্যাডমিন গ্রেপ্তার

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AB %E0%A6%86%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9F %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন ঢাকা কনসার্টের টিকিট বিক্রিকে কেন্দ্র করে অনলাইন প্রতারণা, সাইবার চাঁদাবাজি এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা।

সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে আতিফ আসলামের কনসার্টের আয়োজন করছে ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনকরপোরেটেড। কনসার্টের টিকিট বিক্রির জন্য তারা GetMyTicket.live-এর সঙ্গে অংশীদারিত্ব করে এবং গত ৮ জুলাই থেকে মেইন স্টেজ ইনকরপোরেটেড-এর ফেসবুক পেজে প্রচারণা শুরু করে।

তদন্তে জানা যায়, প্রচারণার সময় আয়োজকরা দেখতে পান, Bangladesh Concert & Event Connects (BCEC) নামে একটি ফেসবুক গ্রুপে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে টিকিট বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর এসব পোস্ট দিয়ে সম্ভাব্য ক্রেতাদের প্রতারণার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ।

অভিযোগে বলা হয়, বিষয়টি জানিয়ে গ্রুপটির অ্যাডমিন, যিনি “Ak Abid Khan” নামে ফেসবুক ব্যবহার করতেন, তার কাছে ভুয়া পোস্টগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে একই ধরনের পোস্ট অনুমোদন দিয়ে ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনকরপোরেটেড-এর সুনাম ও ব্যবসায়িক ক্ষতি করার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আয়োজকদের প্রতিনিধি নিশা মাহবুবা সালাম গত ১৫ জুলাই পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়, যা অভিযোগের ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছে তদন্ত সংস্থা।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনিই Bangladesh Concert & Event Connects (BCEC) ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং “Ak Abid Khan” নামে ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতেন।

গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইডি।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By