ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগা বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদের পশ্চিম তীরে স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহত ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের মৃত ক্ষেত্র মালোর পুত্র নির্মল মালো ওরফে টেপা।
স্বজনরা জানান, গত ২৯ এপ্রিল সকালে মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এছাড়া তিনি কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলেও পরিবার সূত্রে জানা গেছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, আড়িয়াল খাঁ নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);