সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আটক ৫ শিক্ষক মুক্ত হয়ে আন্দোলনে

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন

তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান কর্মসূচি থেকে আটক পাঁচ শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রায় সব ২১ ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় শাহবাগ থানা-পুলিশ। পরে তারা আন্দোলনে অংশ নেন।

ওই পাঁচ শিক্ষক হলেন— প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের সমন্বয় জয়পুরহাটের সহকারী শিক্ষক মু. মাহবুবুর রহমান, পটুয়াখালীর সহকারি শিক্ষক লিটন মিয়া, জয়পুরহাটের আক্কেলপুরের সহকারী শিক্ষক আব্দুল কাদের, ধামরাইয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম এবং কুমিল্লার সহকারী শিক্ষক মো. সোহেল।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটকের পর মুক্তি পাওয়া নেতারা আজ আন্দোলনে যোগ দিয়েছেন।

শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়া তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া সহকারী শিক্ষক মো. মহিব উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি থাকা শিক্ষক নেতা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি হুইল চেয়ারে বসেই আন্দোলনে যোগ দিয়েছেন। মুক্তি পাওয়ার পর আটক শিক্ষকরাও আন্দোলনে যোগ দেন।

আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের কলম বিসর্জন প্রতিবাদের সময় শনিবার এই পাঁচ জনকে আটক করে পুলিশ। তাদের শাহবাগ থানায় রাখা হয়। তারা রাতে অনশন শুরু করেন।

শনিবার রাতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেলেন, নিঃশর্ত মুক্তির দাবিতে তারা অনশন শুরু করেন।

শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া সহকারী শিক্ষক  মো. মহিব বুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবারের পুলিশি নির্যাতনে ১০৯ জন শিক্ষক আহত হন। পাঁচ জনকে আটক করে পুলিশ। আজ তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি থাকা শিক্ষক নেতা খায়রুন নাহার লিপি হুইল চেয়ারে বসে আন্দোলনে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। শিক্ষক জোট ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক মু.মাহবুবুর রহমান এবং অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা।

শনিবার দুপুরে শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে শিক্ষকরা কলম বিসর্জন কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড হামলার শিকার হন। আহত হন ১০৯ জন শিক্ষক। পুলিশ আকট করেন পাঁচ জন শিক্ষককে। রাতে মোমবাতি প্রজ্জ্বল করে শহীদ মিনারে এর প্রতিবাদ জানান শিক্ষকরা। এর আগে দুপুরে পুলিশি নির্যাতন ও শিক্ষক আটকের ঘটনায় সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দেন।

সারা দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতির পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিবাদও শুরু হয় রবিবার থেকে। আজ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করে শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By