বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আজ শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, দেখবেন কোথায়?

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি–স্পোর্টস ও নাগরিক টিভি।

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। ফলে বৈশ্বিক টুর্নামেন্টে যাওয়ার আগে নিজেদের সেরা কম্বিনেশন বেছে নেওয়ার এটাই সুযোগ। 

আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর টি–টোয়েন্টিতেও ফেভারিট হিসেবে মাঠে নামবে লিটন দাসরা। যদিও ঘরের মাঠে সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে।

এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বেশ এগিয়ে। দুই দল এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে, পাঁচটি জিতেছে বাংলাদেশ, দুটি আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই বছর আগে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত শেষ টি–টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছিল। সেটাতে বাংলাদেশ জেতে ২–১ ব্যবধানে। তবে সব কিছু ছাপিয়ে দুই দলেরই মূল লক্ষ্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সেরা ছন্দে নিয়ে আসা। 

এ বছরই সবচেয়ে বেশি টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। আজকের ম্যাচসহ তারা খেলতে যাচ্ছে ২৮তম টি-টোয়েন্টি। তবে এই ম্যাচে পেস আক্রমণের মূল ভরসা তাসকিন আহমেদকে ছাড়াই স্বাগতিকদের খেলতে হচ্ছে। তিনি এখন আবুধাবি টি–টেন লিগ খেলতে ব্যস্ত। তাসকিন না থাকলেও পেস আক্রমণে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। পাশাপাশি স্পিন বিভাগে রয়েছেন মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদরা। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By