ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি এবং শীতকালীন ছুটি সবমিলিয়ে টানা ৩৪ দিনের বন্ধ শেষে আগামীকাল রোববার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
রোববার (২৮ ডিসেম্বর) থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হতে যাচ্ছে। এর আগে গত ২২ নভেম্বর ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শুরুতে ১ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ওইদিন রাতে টানা ১৪ দিনের বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়। গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া হওয়া এই বন্ধ চলে ৬ ডিসেম্বর পর্যন্ত।
পরবর্তীতে ৩ ডিসেম্বর পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে উক্ত ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সঙ্গে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসসমূহ ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু রাখা হয়।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);