নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় তুলে নেয় তারা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজ নির্ধারণী লড়াই এখন তৃতীয় ও শেষ ম্যাচে গড়িয়েছে।
আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জয় নিশ্চিত করবে স্বাগতিকরা। আর নিউজিল্যান্ড জয় পেলে সিরিজ শেষ হবে সমতায়।
এই ম্যাচকে ঘিরে বিশেষ নজর রয়েছে অধিনায়ক লিটন দাসের দিকে। কারণ, আজই তিনি বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন—যদি ম্যাচটি জয় দিয়ে শেষ হয়।
লিটনের অধিনায়কত্ব শুরু হয় ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে। পরে ২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তিনি নিয়মিতভাবে নেতৃত্ব দিতে শুরু করেন। তার অধীনে গত বছর বাংলাদেশ টানা চারটি সিরিজ জয়ের নজিরও গড়েছে।
এখন পর্যন্ত লিটনের নেতৃত্বে বাংলাদেশ ৩০টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে ১৬টিতে। এর মাধ্যমে প্রথম ম্যাচ জয়ের পর তিনি সাকিব ও মাহমুদউল্লাহর সমান ১৬টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন। তবে বিশেষ দিক হলো, একই সংখ্যক জয় পেতে সাকিব ও মাহমুদউল্লাহর যেখানে যথাক্রমে ৩৯ ও ৪৩টি ম্যাচ লেগেছিল, সেখানে লিটন তা অর্জন করেছেন তুলনামূলকভাবে অনেক কম ম্যাচে।
তবে বিশ্বরেকর্ডের ধারেকাছেও নেই এই রেকর্ড। অন্তত ২০টি ম্যাচ জিতেছেন অধিনায়ক হিসেবে, এমন খেলোয়াড় গোটা বিশ্বে আছেন ৫৩ জন, ৩০ ম্যাচ জেতা অধিনায়কের সংখ্যাটাও ২৬, ৪০ ম্যাচ জেতা অধিনায়ক আছেন ১০ জন। সে রেকর্ডে ভাগ বসাতে হলে লিটনকে অধিনায়ক থাকতে হবে আরও লম্বা সময়, এই ছন্দটাও ধরে রাখতে হবে বহু দিন ধরে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);