বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আইসিসিতে ভোটে হেরে গেল বাংলাদেশ, পাশে ছিল শুধু একটি দেশ

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%95%E0%A6%A8%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE

বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভার্চুয়ালি বৈঠক করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভার্চুয়াল সভায় ক্রিকেট খেলুড়ে ১৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আইসিসির হেড অফ ইভেন্টস, লিগ্যাল অফিসারসহ অন্যান্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূচি পরিবর্তন, বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন সমস্যা এবং বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করা হয়। তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং কোনও ম্যাচ কেন্দ্র বা সূচি পরিবর্তন করা হবে না।

বিসিবি যদি নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে না যায়, তবে অন্য কোনও দেশকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বৈঠকের শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ১৫ সদস্যের মধ্যে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়; বাকিরা বিপক্ষে ভোট দেন। ফলে বাংলাদেশের ভেন্যু বা ম্যাচ কেন্দ্র পরিবর্তনের দাবি খারিজ হয়ে যায়। তবে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্তে ১৪টি দেশের প্রতিনিধিরা সম্মত হন।

আইসিসি জানিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে এক দিনের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তা না হলে অন্য কোনও দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

এদিকে, বাংলাদেশ আগেই গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তারা চেয়েছিল, বাংলাদেশকে বি গ্রুপে স্থানান্তর করা হোক এবং আয়ারল্যান্ডকে সি গ্রুপে রাখা হোক। তবে আইসিসি এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড উভয়ই প্রস্তাবে রাজি হয়নি।

শেষ পর্যন্ত, বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলতে চায়, তবে ক্রমিকালানুক্রম অনুযায়ী স্কটল্যান্ড বিকল্প হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By