মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দ্রুত মেসেজ লেখার জন্য গুগলের এআই রাইটিং টুলস

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন
%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A1 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9C %E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%86%E0%A6%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%9F%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B8

স্মার্টফোনে দ্রুত বার্তা লেখার পাশাপাশি সঠিকভাবে বাক্য গঠনের সুবিধা দিতে জিবোর্ড অ্যাপে এআইভিত্তিক নতুন রাইটিং টুলস যুক্ত করেছে গুগল। শুধু পিক্সেল সিরিজ নয়, বিভিন্ন ব্র্যান্ডের হালনাগাদ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও মিলবে এই সুবিধা।


গুগলের তথ্যমতে, জিবোর্ডের রাইটিং টুলস ব্যবহারকারীর লেখা বার্তাকে আরও আনুষ্ঠানিক, সংক্ষিপ্ত বা অভিব্যক্তিপূর্ণ করে তুলবে। গুগলের জেমিনি ন্যানো মডেল কাজে লাগিয়ে দ্রুত বানান ও ব্যাকরণগত ভুল সংশোধনও করে দেবে রাইটিং টুলস। সব প্রক্রিয়া ফোনেই সম্পাদন হওয়ায় অনলাইনে তথ্য ফাঁসের আশঙ্কা নেই। ফলে গোপনীয়তা সুরক্ষিত থাকবে, যা ক্লাউডভিত্তিক গ্রামার চেকারের তুলনায় অনেক বেশি নিরাপদ।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই জিবোর্ড অ্যাপে এআই রাইটিং টুলসের নতুন বাটন দেখতে পাচ্ছেন। বাটনটিতে চাপ দিলে প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হয়, এরপর সুবিধাটি চালু হয়। একবার সক্রিয় হলে এটি কিবোর্ডের অন্যান্য শর্টকাটের মতোই ব্যবহার করা যাবে।


পিক্সেল ৯ থেকে পরবর্তী মডেলের ফোনে ইংরেজি, চীনা, ফরাসি, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় সুবিধাটি ব্যবহার করা যাবে। তবে অন্য প্রতিষ্ঠানের তৈরি ফোনগুলোয় রাইটিং টুলস সুবিধাটি কয়টা ভাষায় ব্যবহার করা যাবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ


আমারবাঙলা/এফএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By