শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় নির্বাচিত রানার প্রথম এআই নির্মাণ ‘মাইন্ড ইট’

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন

নির্মাতা শাফায়েত মনসুর রানা অনেক দিন ধরেই আড়ালে রেখেছেন নিজেকে। ব্যস্ত সময় কাটাচ্ছেন দূরদেশ অস্ট্রেলিয়ায়, উচ্চশিক্ষার জন্য। তার ফাঁকে নির্মাণ করে নিলেন নিজের প্রথম এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাইন্ড ইট’।

সিনেমাটি এরমধ্যে অস্ট্রেলিয়ার প্রথম এআই ফিল্ম ফেস্টিভ্যাল ‘ডিএআইএফএফ’-এ অফিশিয়াল সিলেকশন পেয়েছে। এ উৎসবের মূল ভাবনা— মানুষ ও প্রযুক্তির সৃজনশীল সৃষ্টিকে উদযাপন করা।

শফায়েত মনসুর রানা তার প্রতিক্রিয়ায় জানান, পিএইচডি করার সময় তিনি বুঝতে পারেন—সৃজনশীলতার প্রতি তার সহজাত টান যেন হারিয়ে যাচ্ছে! সেই শূন্যতা থেকেই জন্ম নেয় ‘মাইন্ড ইট’। তার ভাষায়, ‘এই ছবিটাই আমাকে আবার শ্বাস নিতে সাহায্য করেছে। আর এখন সেই শ্বাস অস্ট্রেলিয়ার অন্যতম পর্দায় পৌঁছাবে—এটা ভীষণ তৃপ্তির।’

বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চলচ্চিত্র ও জেনারেটিভ এআই স্টোরিটেলিংয়ে কাজ করার এ অর্জনকে তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।

কৃতজ্ঞতা জানিয়ে রানা বলেন, ‘এ ছবির সম্পাদনায় যত্ন আর ভালোবাসা দিয়ে কাজ করার জন্য রেজাউল রাজুকে ধন্যবাদ, দূর থেকে সার্বক্ষণিক সহযোগিতার জন্য এস এম নাঈম হোসাইন, সাউন্ডস্কেপ গড়ে তোলার জন্য রিপন নাথ, আর ছবিটির প্রথম দর্শক হয়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য নাফ—তোমাদের সমর্থন আমার কাছে অপরিসীম।’

শেষে তিনি যোগ করেন, ‘আজ আমি আবার আমার হৃদয়টাকে সত্যিই অনুভব করছি।’

বলা দরকার, ২৬ নভেম্বর মেলবোর্নে এই উৎসব অনুষ্ঠিত হবে। সেখান থেকে ‘মাইন্ড ইট’ বয়ে আনতে পারে বাংলাদেশের জন্য সম্মানজনক স্বীকৃতিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By