শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়াতে ক্লোজ-ডোর ম্যাচও খেলবে বাংলাদেশ: বাফুফে সভাপতি

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:৫৩ পূর্বাহ্ন

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার আসরে খেলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ঋতুপর্ণা-রুপনারা। সিডনিতে খেলার আগে সেখানে ‘ক্লোজ-ডোর’ ম্যাচ খেলার ইঙ্গিত দিলেন বাফুফে সভাপতি তাবিথ আ্‌উয়াল।

প্রথমবারের মতো মেয়েদের আবাসিক ক্যাম্প করা হয় ঢাকার বাইরে। দুই দফায় চট্টগ্রামে দক্ষিণ কোরিয়ার ইপিজেডে আফঈদা খন্দকারদের নিয়ে নিবিড় ক্যাম্প করেন হেড কোচ পিটার বাটলার।

আগামী বছর অস্ট্রেলিয়া যাওয়ার আগে আরও কিছু পরিকল্পনার কথা জানান তাবিথ আউয়াল। রবিবার (২৩ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ‘মিশন অস্ট্রেলিয়া’ নিয়ে তিনি বলেন, ‘মিশন অস্ট্রেলিয়ার আসল প্রস্তুতি ভিত্তি করবে আমাদের ম্যাচ খেলার ওপর। জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, ততই আমরা এশিয়ান স্টেজে উপকৃত হবো। তাই আমরা যাওয়ার আগে আরও কিছু ম্যাচ আয়োজনের চেষ্টা করছি।’

এর মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেন ঋতুপর্ণা চাকমারা। যদিও দুই ম্যাচেই সেখানে হার দেখেছিল বাটলারের দল। এবার ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। আগামী ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বরর আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাঝে ২৯ নভেম্বর দুই অতিথি দল একে অন্যের মুখোমুখি হবে। খেলাগুলো হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে কিছু প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টার কথা বললেন তাবিথ, ‘অস্ট্রেলিয়াতে আগে যাওয়ার চেষ্টা করবো। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এটা কাজে দেবে এবং কিছু ক্লোজ-ডোর ম্যাচ খেলার চেষ্টা করবো। ইতোমধ্যে সে ধরনের যোগাযোগ আমরা রাখা শুরু করেছি।’

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি আসার পর ঋতুপর্ণারা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা। বাফুফে সভাপতি বলেছেন, ‘মেয়েরা যেন খেলার মধ্যে থাকতে পারে… কেননা সব সময় কেবল প্রাকটিসের মধ্যে থাকলে… ওভার ট্রেনিং বলে একটা কথা আছে। একটু মানসিকভাবে সুস্থ রাখতে এবং শারীরিকভাবে সুস্থ রাখতে আমরা চাচ্ছি যেন আমাদের নারী লিগটাও চালু হয়ে যায় এবং বিভিন্ন দলের বিপক্ষে খেলা যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By