মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

‘অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো অসম্ভব নয়’— বাশার

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%85%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E2%80%94 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পরের এই সফরে টাইগারদের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।


ডারউইনে দলের সঙ্গে অবস্থান করা বাশার এক সাক্ষাৎকারে বলেন, ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরের সময় তিনি ছিলেন দলের খেলোয়াড়, আর এবার দায়িত্ব পালন করছেন নির্বাচক হিসেবে। সময়ের ব্যবধান অনেক হলেও এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।


তিনি বলেন, “২৩ বছর আগে আমরা যখন অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট খেলেছিলাম, তখন তাদের দল ছিল অন্য পর্যায়ের। সেই দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ছিল অনেক কঠিন। এমন অস্ট্রেলিয়া দল হয়তো আর কখনো হবে কি না, সেটাই প্রশ্ন।”


তবে বর্তমান বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বলে মনে করেন বাশার। তাঁর মতে, আগে লক্ষ্য ছিল টিকে থাকা, কিন্তু এখন টাইগাররা মাঠে নামে ভালো ফলের প্রত্যাশা নিয়ে।


বাশার বলেন, “এখন আমরা শুধু টিকে থাকার জন্য খেলতে যাচ্ছি না, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রধান নির্বাচকের দায়িত্বে থাকায় মাঠের বাইরে থেকেও চাপটা বেশি অনুভব করছি।”


অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয় সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তানের মাটিতে জয় পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, অস্ট্রেলিয়াও শক্তিশালী দল, তবে বাংলাদেশ ভালো খেলার পাশাপাশি জয় কিংবা ড্রয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।


অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সভিত্তিক কন্ডিশনে পাঁচদিন লড়াই করা নিয়ে বাশার বলেন, “সময়ই বলে দেবে আমরা কেমন করতে পারব। তবে বাংলাদেশ এখন আর পাঁচদিন টিকে থাকার চিন্তা করে না, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই খেলে।”


তিনি আরও বলেন, ২০০৩ সালের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলের বড় পার্থক্য রয়েছে। তখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ছিল নতুন, কিন্তু এখন দল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।


আমার বাঙলা/ তালহা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By