মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে চার পরিবর্তন

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন এদুলের তথ্যের বরাতে সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে জয়ী দলটিতে চারটি পরিবর্তন আনার পরিকল্পনা করছেন স্কালোনি।

রক্ষণভাগে প্রথম পরিবর্তনটি আসতে পারে ডানপ্রান্তে। আলজেরিয়া ম্যাচে শুরু করা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মলিনাকে একাদশে দেখা যেতে পারে। ওই ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন মলিনা।

বামপ্রান্তেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ওঠা নিকোলাস তাগলিয়াফিকোকে আবারও শুরুর একাদশে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে খেলা ফাকুন্দো মেদিনাকে বেঞ্চে বসতে হতে পারে।

আক্রমণভাগে আরও দুটি পরিবর্তন আসতে পারে। থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের পরিবর্তে নিকোলাস গঞ্জালেস ও হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মধ্যমাঠ: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By