বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না যশোর চৌগাছার ভ্যানচালক

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:১১ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%8C%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95

ডায়াবেটিক ফুট ইনফেকসন সহ নানা জটিল রোগে আক্রান্ত যশোরের চৌগাছা উপজেলার এক
ভ্যানচালক অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। পরিবারের একমাত্র
উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অসুস্থতায় পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন
কাটাচ্ছে।

জানা যায়, যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ গ্রামের ৩৫ বছর বয়সী ভ্যানচালক আল
আমিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ফুট ( ইনফেটেড ফুট ও নেক্রোটিক ফুট) সহ নানা জটিল
রোগে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় জীবনযাপন করছেন। চার বছরের এক সন্তানসহ
তিন সদস্যের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ভ্যানচালক আল আমিনের অসুস্থতায়
দিশেহারা পরিবারটি।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের সাবেক শিক্ষার্থী ও চৌগাছা উপজেলার
সিংহঝুলি ইউনিয়নের জামালতা গ্রামের সন্তান বিএম নেওয়াজ শরীফ পঁয়ত্রিশ হাজার
টাকার ফান্ড কালেকশন করে যশোরের ‘জনতা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড’-এ
ভ্যানচালককে চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন। তবে ভ্যানচালকের সম্পূর্ণ চিকিৎসা
সম্পন্ন করতে এক লক্ষ টাকার অধিক পরিমাণ অর্থ লাগবে বলে জানিয়েছেন বিএম নেওয়াজ
শরীফ। সামর্থ্যবান মানুষজনকে অসুস্থ ভ্যানচালক আল আমিনের পাশে দাঁড়ানোর জন্য
উদাত্ত আহ্বান জানিয়েছেন নেওয়াজ শরীফ।

অসুস্থ ভ্যানচালককে সহযোগিতার বিষয়ে বিএম নেওয়াজ শরীফ বলেন, আমাদের এই দরিদ্র
ভ্যানচালক ভাইটি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চরম আর্থিক কষ্টে ভুগছেন।
আসুন, আপনার সামান্য সহানুভূতি ও সহযোগিতায় তার চিকিৎসা চালিয়ে যেতে এবং তার
পরিবারকে এই দুঃসময় থেকে বাঁচাতে মানবিক হাত বাড়িয়ে দিই।

ভ্যানচালকের সঙ্গে যোগাযোগের মাধ্যম: বিএম নেওয়াজ শরীফ, মোবাইল: ০১৫৩১-৫৪৯৯৭৩



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By