শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অবশেষে সিনেমার পর্দায় ‘হ্যালো কিটি’

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে প্রিয় স্যানরিও চরিত্র ‘হ্যালো কিটি’ বড় পর্দায় আসছে।

ওয়ার্নার ব্রস ঘোষণা করেছে, পরিচালক লিও মাতসুদা নির্মিত অ্যানিমেটেড এই ছবি ২১ জুলাই ২০২৮ সালে থিয়েটারে মুক্তি পাবে। বুধবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে স্টুডিও এই তারিখ নিশ্চিত করে। ছবিটি নির্মিত হচ্ছে ওয়ার্নার ব্রস পিকচার্স অ্যানিমেশন এবং নিউ লাইন সিনেমার ব্যানারে, যেখানে ক্লাসিক এই বিড়াল চরিত্রকে নতুনভাবে তুলে ধরা হবে।

ছবিটির কাহিনি এখনও প্রকাশ করা হয়নি। তবে স্ক্রিপ্ট লিখছেন ‘উইকেড’ ছবির চিত্রনাট্যকার ডানা ফক্স। নির্মাণের দায়িত্বে আছেন প্রযোজক বো ফ্লিন, আর ফ্লিন পিকচার কোম্পানির পক্ষ থেকে প্রকল্পটি তত্ত্বাবধান করবেন শেলবি থমাস।

স্টুডিওর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা ছিল, “হ্যালো হলিউড। ‘হ্যালো কিটি’ আসছে ২১ জুলাই, ২০২৮ সালে!”

জাপানি প্রতিষ্ঠান স্যানরিও ১৯৭৪ সালে হ্যালো কিটিকে প্রথম পরিচয় করায়। গত এক দশক ধরেই এই চরিত্রকে বড় পর্দায় আনার পরিকল্পনা চলছিল। ইউকো শিমিজু নির্মিত আইকনিক এই চরিত্রটি মূলত ব্রিটিশ ধাঁচের সাদা বিড়াল ‘কিটি হোয়াইট’, যার মাথায় থাকে লাল ফিতা। চরিত্রটির জনপ্রিয়তার হাত ধরে তৈরি হয়েছে অ্যানিমেটেড সিরিজ এবং বিশাল পণ্য সাম্রাজ্য।

২০১৫ সালে প্রথম জানা যায় স্যানরিও চলচ্চিত্র বানানোর উদ্যোগ নিচ্ছে। এরপর ২০১৯ সালে দ্য হলিউড রিপোর্টার জানায়, নিউ লাইন এবং ফ্লিন পিকচার ইংরেজি ভাষায় চলচ্চিত্রটি তৈরি করছে। এটিই প্রথমবার যখন হ্যালো কিটি এবং গুডেটামা, মাই মেলোডি, লিটল টুইন স্টারসের মতো জনপ্রিয় স্যানরিও চরিত্রগুলো বড় স্টুডিওর কাছে তুলে দেওয়া হলো।

তখন স্যানরিওর প্রতিষ্ঠাতা শিনতারো সুজি এক বিবৃতিতে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে হ্যালো কিটি এবং অন্য জনপ্রিয় স্যানরিও চরিত্রগুলো হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। হ্যালো কিটি দীর্ঘদিন ধরে বন্ধুত্বের প্রতীক এবং আমরা আশা করি এই চলচ্চিত্র পৃথিবীজুড়ে সেই বন্ধুত্বের পরিধি আরও বাড়াবে।’

এদিকে ফ্লিন পিকচার ব্যানার বর্তমানে ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ ছবির পোস্ট-প্রোডাকশন নিয়ে ব্যস্ত। থমাস কাইলে পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ডোয়েন জনসন এবং ক্যাথরিন লাগাআইয়া। এটি মুক্তি পাবে ১০ জুলাই ২০২৬ সালে।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By