বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

অবশেষে বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছে শ্রীলঙ্কা

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬কে ঘিরে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চলমান টানাপড়েনের মাঝে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। দীর্ঘ নীরবতার পর তারা জানিয়েছে, এই বিষয়ে তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চায় এবং কোনো আঞ্চলিক বা দ্বিপাক্ষিক বিরোধে জড়াতে আগ্রহী নয়।

শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বিরোধে শ্রীলঙ্কা কোনো পক্ষ নেবে না। তার ভাষায়, “এই তিন দেশের মধ্যকার রাজনৈতিক বা কূটনৈতিক দ্বন্দ্বে আমরা নিরপেক্ষ অবস্থানেই থাকব।”

তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো দেশ চাইলে শ্রীলঙ্কা নিরপেক্ষ ভেন্যু হিসেবে তাদের টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছিল। তবে আইসিসি সেই আবেদন নাকচ করে দেয়। পরবর্তীতে নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

আইসিসির এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, পাকিস্তান সম্ভাব্যভাবে টুর্নামেন্ট বয়কট বা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি বিবেচনা করছে।

এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কা সরকার ও দেশটির ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে জানিয়েছেন, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচগুলোকে সর্বোচ্চ নিরাপত্তার আওতায় রাখা হবে।
 
উল্লেখ্য, রাজনৈতিক টানাপড়েনের কারণে ভারত ও পাকিস্তান বর্তমানে নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের বিপক্ষে ম্যাচ খেলে থাকে। সে অনুযায়ী, পাকিস্তান তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By