সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

অবরোধের মধ্যেও হরমুজ পাড়ি দিয়েছে ইরান সম্পৃক্ত ৪ জাহাজ

সীমু দা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A8%E0%A7%A6%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87

মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত নৌ অবরোধ সত্ত্বেও ইরান-সম্পৃক্ত চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জাহাজ চলাচল সংক্রান্ত ডেটা বিশ্লেষণে উঠে এসেছে।

বিবিসি ভেরিফাইয়ের তথ্যে দেখা যায়, অবরোধ কার্যকর হওয়ার পরও এসব জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াত চালিয়ে গেছে।

মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘ক্রিস্টিয়ান্না’ নামের একটি বাল্ক ক্যারিয়ার ইরানের বান্দার ইমাম খোমেইনি বন্দর থেকে যাত্রা করে সোমবার প্রণালীটি অতিক্রম করে।

এছাড়া ‘রিচ স্ট্যারি’ নামের আরেকটি জাহাজ, যা ইরান-সংশ্লিষ্ট বাণিজ্যের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্বমুখী যাত্রায় হরমুজ প্রণালী পার হয়েছে।

এছাড়া ‘মুরলিকিশান’ নামের একটি ট্যাংকার, যা একই কারণে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, চীনের লানশান থেকে যাত্রা করে পশ্চিমমুখী হয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি ইরানের কেশম দ্বীপের পূর্বে অবস্থান করছিল।

আরেকটি ট্যাংকার ‘এলপিস’ মঙ্গলবার ইরানের বুশেহর বন্দর থেকে এসে পূর্বমুখী হয়ে প্রণালীটি পার হয়। এর গন্তব্য এখনও অজানা।

এসব জাহাজ নিজেদের অবস্থান গোপন করতে ভুয়া লোকেশন তথ্য বা ‘স্পুফিং’ ব্যবহার করে থাকতে পারে, যা স্পুফিং নামে পরিচিত।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দেয়, সোমবার জিএমটি সময় ১৪:০০ থেকে ইরানের বন্দরগামী ও বহির্গামী সব নৌযানে অবরোধ আরোপ করা হবে। তবে ইরান-বহির্ভূত বন্দরের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের চলাচলে বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By