মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

অপহরণের ৬ দিন পর খাল থেকে জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার

সীমু দা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%AC %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

অপহরণের ছয় দিন পর একটি খাল থেকে পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৯ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুতে পাঞ্জাবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ মে রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। রাত সাড়ে ৮টার দিকে নিজ গাড়িতে করে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। এরপর থেকেই পরিবার অপহরণের আশঙ্কা করে আসছিল।

ঘটনায় ইন্দরের ভাই জোটিন্দর সিং থানায় অভিযোগ দায়ের করেন।

পরিবারের দাবি, সুখবিন্দর সিং ওরফে সুখা দীর্ঘদিন ধরে ইন্দরকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে ইন্দর ও সুখবিন্দরের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

তবে একপর্যায়ে ইন্দর জানতে পারেন, সুখবিন্দর আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসেন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

পরিবারের অভিযোগ, প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই সুখবিন্দর বিভিন্নভাবে ইন্দরকে হুমকি দিতে শুরু করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত সম্ভবত কানাডা থেকে নেপাল হয়ে ভারতে এসেছিলেন। তদন্তকারীদের ধারণা, ইন্দরকে হত্যার উদ্দেশ্যেই তিনি পাঞ্জাবে ফেরেন।

পুলিশের ধারণা, ১৩ মে রাতে ইন্দরকে অপহরণের পর হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর একই পথে কানাডায় পালিয়ে যান অভিযুক্ত।

মঙ্গলবার ভোরে লুধিয়ানার নীলো খাল থেকে ইন্দরের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

গায়িকা হওয়ার পাশাপাশি ইন্দর কৌর একজন মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ন্যায়বিচারের দাবি তুলেছেন অনেকেই।

ঘটনার তদন্ত করছে পাঞ্জাব পুলিশ। অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে একাধিক ধারায় মামলা করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By