রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অন্তত বিএনপি-জামায়াত উপদেষ্টাদের কাজে খুশি: আসিফ নজরুল

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, এখানে প্রধান ৩টি স্টেকহোল্ডার আছে—বিএনপি, জামায়াত এবং এনসিপি। উপদেষ্টাদের সবার বিষয়ে ওনাদের প্রত্যেকের সম্মতি ছিল, এটুকু আমি জানি। তিনি বলেন, ‘‘আমি যখন ওনাদের সঙ্গে কথা বলি, তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন, অন্তত বিএনপি আর জামায়াতকে মনে হয়।’’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে উপদেষ্টাদের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগের প্রশ্নে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘‘পক্ষপাতিত্ব করার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে কোনও আলোচনা হয়নি। আমরা এসব আলোচনা সিরিয়াসলি নেই না। আমাদের সঙ্গে আলোচনায় আসা তিন রাজনৈতিক দলের এমন আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন, অবাক হয়ে যেতেন। আমরা মনে করি না, হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা সত্যিকার উদ্বেগ আছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি. আর ভাবি যে আসলে ওনারা কী বলতে চান। খুশি থাকা সত্ত্বেও মাঝে মাঝে এ ধরনের দাবি করেন। আমরা এগুলো নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো– এরকম একটা অবস্থায় আছি।’’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By