শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সাথে আনসার

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%A0%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0

রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মঙ্গলবার (৯ জুন) রাতের দিকে উপজেলার বোয়ালমারী সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যদের সাথে আনসার সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও নজরদারিতে অংশ নিয়েছেন। একই সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও রাত জেগে বিজিবির সাথে নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করছেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও সতর্কতা বেড়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে রাতভর সহযোগীতা করছেন। চরের গ্রাম, চর বোয়ালমারী, মোল্লারচর সীমান্তের বিভিন্ন পয়েন্টে পর্যায়ক্রমে বিজিবি, আনসার সদস্য ও সচেতন গ্রামবাসীর সমন্বয়ে নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্ক অবস্থান অব্যাহত থাকতে পারে বলে তারা জানান।

এরশাদ হোসেন গ্রামবাসী জানান, দিনের বেলায় তারা নিজ নিজ পেশাগত কাজে ব্যস্ত থাকলেও রাত হলেই সীমান্ত এলাকায় এসে বিজিবির সদস্যদের পাশে দাঁড়ান। সীমান্তে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অনাকাংক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য তারা স্বেচ্ছায় দায়িত্ব পালন করছেন।

এদিকে সীমান্ত এলাকায় আনসার সদস্যদের উপস্থিতি স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছেন।

আনসার সদস্য রাজু আহমেদ এর মতে, বিজিবির পাশাপাশি আনসার বাহিনী যুক্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সীমান্তের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। নিয়মিত টহল ও নজরদারির পাশাপাশি স্থানীয় আনসার সদস্য এবং সচেতন গ্রামবাসীর সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, পুশইন প্রতিরোধ কার্যক্রম বিজিবির পরিচালনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিজিবিকে সহযোগীতা করছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By