শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অডিও ফাঁস, ববি বলছেন জোড়াতালি!

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

বহুদিন সিনেমার খবরে নেই ইয়ামিন হক ববি, ছিলেন না ব্যক্তিগত খবরেও। অবশেষে খবরে এলেন এই নায়িকা। সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হলেন তিনি।

ফাঁস হয়েছে প্রযোজকের সঙ্গে প্রেমের খবর। সঙ্গে অডিও ফাঁস! মজার তথ্য, সাম্প্রতিক ট্রেন্ড ধরে নায়িকা এই অডিওকে এআই বলার চেষ্টা করেননি। বরং বলেছেন, ‘জোড়াতালি’!

বলা দরকার, প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যে আরেক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে নায়িকার প্রেম ও আলাপচারিতার অডিও ফাঁস হলো।

অডিও শুনে এটুকু স্পষ্ট, ববি ও বাশার প্রেমের সম্পর্কে হাবুডুবু খাচ্ছেন। যদিও এই অডিও সম্পর্কের মধ্যে বেশকিছু অভিযোগ এনেছেন ববি। বাশারকেও প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা গেছে। ফাঁস হওয়া অডিওতে নায়িকা একাধিকবার বাশারকে ‘মন থেকে ভালোবাসেন’ বলে দাবি করেছেন। ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে নায়িকা দাবি করেছেন, এসব আলাপচারিতা সাম্প্রতিক নয়। অন্তত দুই তিন বছর আগের। এমনকি অডিওটি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। 

ববির বয়ানে, ‘কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছেন। এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। লক্ষ্য করবেন, এক কথার সঙ্গে আরেকটার মিল নেই। তবে অডিও শুনে মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

কিন্তু কে ববির জীবনে অহেতুক ঝামেলা তৈরি করার চেষ্টা করছে? জবাব মেলেনি ববির কণ্ঠে। তবে কি প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের দিকেই ববির আঙুল উঠছে! ইয়ামিন হক ববি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By