শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আবাহনীর হাতছাড়া হলো ধানমন্ডির মাঠ!

সীমু দা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নেওয়া ঐতিহাসিক আবাহনীর মাঠটির নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে মাঠটি আর আবাহনীর থাকছে না এবং এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘ধানমন্ডি ক্রিকেট মাঠ’। আজ বৃহস্পতিবার মাঠটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।


হস্তান্তর প্রক্রিয়া শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন থেকে এই মাঠের নিয়ন্ত্রণ চলে যাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। এরপর মাঠটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


ধানমন্ডির ৮ ও ৯ নম্বর সড়কের মাঝে অবস্থিত ১০ দশমিক ৬৫ একরের এই বিশাল মাঠটি দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে ব্যবহার করে আসছিল ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ১৯৯৮ ও ২০১০ সালে বিভিন্ন ধাপে ৯৯ বছরের জন্য জমিটি ক্লাবটিকে ইজারা দেওয়া হয়েছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আবাহনীর এই ইজারা বাতিল করা হয়েছে।


মাঠের পাশে আবাহনীর পুরনো অবকাঠামো থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ক্লাবটিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া মাঠের বড় অংশে বর্তমানে শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ চলছিল।


স্বাধীনতার পর ১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার পর থেকেই মাঠটি অনুশীলন ও খেলাধুলার কাজে ব্যবহার করে আসছিল। ষাটের দশকে ইটভাটা হিসেবে ব্যবহৃত হওয়া এই জায়গাটি পরবর্তী সময়ে খেলার মাঠে রূপ নেয় এবং ধীরে ধীরে আবাহনী মাঠ হিসেবে পরিচিতি লাভ করে। সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর মাঠটি কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করছে ক্রীড়া মন্ত্রণালয়। শুধু এই মাঠটিই নয়, রাজধানীর মিরপুরের আরও দুটি মাঠের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By