মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

সীমু দা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AB%E0%A7%8B%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩১ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ‘দ্য এলিফ্যান্টস’দের হয়ে দীর্ঘ ও সফল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন।


২০১৭ সালের নভেম্বরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আইভরি কোস্টের জাতীয় দলে অভিষেক হয় ফোফানার। এরপর দেশের জার্সিতে ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন ৭ গোল। ২০২৬ বিশ্বকাপ ছিল তার ক্যারিয়ারের শেষ বড় আন্তর্জাতিক আসর। সেই টুর্নামেন্টে আইভরি কোস্ট শেষ বত্রিশে জায়গা করে নেয়।


অবসরের ঘোষণা দিতে গিয়ে ফোফানা বিশেষভাবে স্মরণ করেছেন ২০২৪ সালের আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ের স্মৃতি। নিজেদের মাটিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনকে তিনি শৈশবের অন্যতম বড় স্বপ্ন পূরণ হিসেবে উল্লেখ করেছেন।


সমর্থকদের উদ্দেশে দেওয়া বার্তায় ফোফানা বলেন, তার জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশের সময় এসেছে। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াকে তিনি গর্ব ও সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করেন।


আফকন শিরোপা জয়ের স্মৃতি আইভরিয়ান ফুটবলপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও নিজেকে ‘এলিফ্যান্টস’দের একজন সমর্থক হিসেবে থাকার প্রত্যয় জানান।


প্যারিসে জন্ম নেওয়া ফোফানা ক্যারিয়ারের শুরুতে ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। অনূর্ধ্ব-১৮ পর্যায় পর্যন্ত ফ্রান্সের প্রতিনিধিত্ব করার পর কোচ মার্ক উইলমটসের অধীনে আইভরি কোস্টের সিনিয়র দলে অভিষেক হয় তার।


ক্লাব ফুটবলে ফোফানা ম্যানচেস্টার সিটির একাডেমি, ফুলহ্যাম ও আল-নাসরের মতো ক্লাবে খেলেছেন। বর্তমানে ফরাসি ক্লাব রেন থেকে ধারে পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব এফসি পোর্তোয় রয়েছেন তিনি। গত মৌসুমে পোর্তোর ঘরোয়া লিগ শিরোপা জয়ে তার পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ।




আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By