মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী

সীমু দা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%A6%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

সন্ত্রাস দমনে বর্তমান সরকার ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, সন্ত্রাস দমনে ক্রসফায়ারের মতো কোনো পদ্ধতি গ্রহণ করবে না সরকার। আইনের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে বিদ্যমান আইনকে আরও কার্যকর ও শক্তিশালী করা হবে।

মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা নানা পরিকল্পনা করছে। এমনকি ড্রোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, এটি সারাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে দেশব্যাপী ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সন্ত্রাস দমনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By