সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

সীমু দা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%AE

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সোয়া ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে দুপুরে সাভার মডেল থানাধীন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে হঠাৎ মিছিল বের করা হলে অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে আটক করা হয়।


আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ফকির মোহাম্মদ এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মোঃ ফিরোজ মিয়া (২৪), নড়াইল জেলার লোহাগড়া থানার সালুরিয়া এলাকার মোঃ মাহফুজের ছেলে মোঃ রিয়াদ (১৮), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার শিংবাড়ী এলাকার মোঃ তুহিন হাওলাদারের ছেলে মোঃ সোহাদ (১৮), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার জাওয়ার এলাকার সোহাগ মেনুর মিয়ার ছেলে মোঃ মাসুম (১৮), গাইবান্ধা জেলার সদর থানার শিবপুর এলাকার আঃ মতিনের ছেলে মোঃ জিন্নাত (১৯), ঠাকুরগাঁও জেলার সদর থানার মজাফরনী এলাকার জাহিদ হাসানের ছেলে ইসমাইল হোসেন (২০), শরীয়তপুর জেলার নড়িয়া থানার আচুড়া এলাকার মোঃ হানিফ সিকদারের ছেলে মোঃ তামিম সিকদার (১৮) এবং সাভার মডেল থানার ছোট কালিয়াকৈর খলিজানগর এলাকার মোহাম্মদ দ্বীন ইসলামের ছেলে মোঃ সাকিন ইসলাম (১৮)।


ডিবি পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে বিপিএটিসির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার পৌর শাখার পলাতক সভাপতি মোঃ মাসুম দেওয়ানের আয়োজনে মিছিলের ব্যানারে লেখা ছিল হিসেব রাখো ক্যালেন্ডারে, খেলা হবে ডিসেম্বরে, প্রত্যাবর্তন ২.০। মিছিল শেষে অংশগ্রহণকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এসময় পুলিশ ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করেছে।


ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আটক মোঃ ফিরোজ মিয়া কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী। পাশাপাশি তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তাকে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও উল্লেখ করা হয়েছে।আটকদের মধ্যে রিয়াদকে মিছিলের লোক সংগ্রহকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সোহাদ সাভারের একটি জুতার দোকানে, ইসমাইল একটি গার্মেন্টসে, তামিম কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় এবং সাকিন সাভারের সেনা কমপ্লেক্স মার্কেটের জুতার দোকানে কাজ করেন এবং জিন্নাত সাভার কলেজে অধ্যয়নরত বলে জানিয়েছে পুলিশ।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের অনেকেই সাভারের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। আটককৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার পৌর শাখার পলাতক সভাপতি মোঃ মাসুম দেওয়ানের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলো। এঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আমার বাঙলা/আরএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By