বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

‘ক্রাইম পেট্রোল’-এ অজয়ের পারিশ্রমিক ৬ কোটি

সীমু দা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%8F %E0%A6%85%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A7%AC %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF

বলিউড অভিনেতা অজয় দেবগনকে এবার দেখা যাচ্ছে নতুন ভূমিকায়। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে উপস্থাপকের দায়িত্ব নিয়েছেন তিনি। ইতোমধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। অজয়ের টেলিভিশন অভিষেক নিয়ে দর্শকদের আগ্রহের পাশাপাশি তার পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে আলোচনা।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি পর্বের চুক্তি করেছেন অজয় দেবগন। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।


সে হিসাবে প্রতি পর্বে অজয়ের পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি টাকা


এত বড় অঙ্কের পারিশ্রমিকের কারণে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় শীর্ষ সারিতে উঠে এসেছেন অজয়। তবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টিভি উপস্থাপকের জায়গাটি এখনো তার দখলে আসেনি।


এই তালিকার শীর্ষে রয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। দীর্ঘদিন ধরে ‘বিগ বস’ উপস্থাপনা করে টেলিভিশনেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। প্রায় ১৫ বছর ধরে জনপ্রিয় এই রিয়েলিটি শোটির সঙ্গে যুক্ত সালমান।


ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ বস’ উপস্থাপনার শুরুর দিকে প্রতি পর্বে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন সালমান। সময়ের সঙ্গে কয়েক দফায় বেড়েছে তার পারিশ্রমিক।


‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম সিজনে সালমানের পারিশ্রমিক সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। চার মাসের একটি পূর্ণ সিজন হিসাব করলে তার মোট আয় প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।


অজয় দেবগনের প্রতি পর্বে ৬ কোটি টাকার পারিশ্রমিক নিঃসন্দেহে টেলিভিশন জগতে বড় অঙ্কের একটি চুক্তি। তবে পারিশ্রমিকের দৌড়ে এখনো সালমান খানের পেছনেই রয়েছেন এই বলিউড তারকা।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By