মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কক্সবাজারে র্যাবের অভিযানে ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

সীমু দা
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।


শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব ধেচুয়াপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলাল উদ্দিন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার দানু মিয়া ও গুলতাজ বেগমের ছেলে।


র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।


র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল পূর্ব ধেচুয়াপালং এলাকায় সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মজুত করা বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়।


পরে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ বক্স বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে ছিল ২০ প্যাকেট করে সিগারেট। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার পিস সিগারেট।


র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট সংগ্রহের কথা স্বীকার করেছেন। পরে এসব সিগারেট কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ ও বিক্রি করতেন বলেও জানিয়েছেন তিনি।


তিনি আরও জানান, অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা সিগারেটসহ তাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রমও চলছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By