মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আতিকুর রহমান সবুজ

সীমু দা
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A7 %E0%A6%A8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%86%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9C

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজকর্মী ও যুবদল নেতা আতিফুর রহমান সবুজ।


স্নাতক (অনার্স) সম্পন্ন করা আতিফুর রহমান সবুজ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। স্থানীয় মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।


মুশুরিয়া গ্রামের মরহুম জাহাঙ্গীর হোসেনের ছেলে আতিফুর রহমান সবুজ বর্তমানে মাধবপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, আতিফুর রহমান সবুজের পরিবার দীর্ঘদিন ধরে মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার দাদা মুশুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম। পরিবারের সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সবুজও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন।


আতিফুর রহমান সবুজের দাবি, তার উদ্যোগ ও সহযোগিতায় এলাকায় রাস্তা, ব্রিজ ও কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ভূমিকা রাখা হয়েছে।


নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আতিফুর রহমান সবুজ বলেন, “১ নম্বর ওয়ার্ড তথা মুশুরিয়া গ্রামকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে দারিদ্র্যমুক্ত, সুশিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। এ জন্য গ্রামের মুরব্বি, ভাই, বন্ধু, মা-বোনসহ সর্বস্তরের ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”


তিনি আরও বলেন, “১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি আমার আহ্বান—আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তানের পাশে থাকুন। মেহনতি মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের হাতকে শক্তিশালী করুন। আমাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।”


এদিকে মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে গণসংযোগ ও প্রচারণা শুরু হয়েছে। আতিফুর রহমান সবুজের প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By