শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

দেশে ফিরলেন টাইগারদের একাংশ | Amar Bangla BANGLADESH

সীমু দা
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6 Amar Bangla BANGLADESH

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের হতাশা নিয়ে দেশে ফিরেছেন দলের একাংশের ক্রিকেটার।


শুক্রবার (২৯ আগস্ট) রাতে অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হন তারা। বিদায়ের সময় বিমানবন্দরে বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে স্থানীয়দের মধ্যেও বেশ আগ্রহ দেখা যায়। অনেকেই ক্রিকেটারদের সঙ্গে ছবি ও সেলফি তোলেন। শনিবার দেশে পৌঁছেছেন মেহেদী হাসান মিরাজসহ দলের কয়েকজন ক্রিকেটার।


দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ফ্লাইট সংকটের কারণে তা সম্ভব হয়নি। আগে থেকেই দলের ফেরার টিকিট ২৭ আগস্টের নির্ধারিত থাকায় সিরিজ শেষ হওয়ার পরও কয়েক দিন অস্ট্রেলিয়ায় অবস্থান করতে হয় ক্রিকেটারদের।


অতিরিক্ত এই সময়ে কেউ টিম হোটেলেই বিশ্রাম নিয়েছেন, আবার কেউ ঘুরে দেখেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান। পরিবারের সদস্যদের সঙ্গে সফরে যাওয়া কয়েকজন ক্রিকেটার সিডনিতে গিয়ে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন। তারা আরও কয়েক দিন পর দেশে ফিরবেন।


সফর নিয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফীস ইকবালও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিরিজের শেষ ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না হলেও ডারউইনে পাওয়া জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।


অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরলেও ক্রিকেটারদের খুব বেশি বিশ্রামের সুযোগ নেই। সামনে রয়েছে আফগানিস্তান সিরিজ। অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন সিরিজে ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By