মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

সীমু দা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ২:১৭ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%9F%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AB

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যায়। এতে পাঁচ যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটটি শনিবার আটলান্টা থেকে ডালাসের উদ্দেশে যাচ্ছিল।


ফ্লাইটের পাইলট সাংবাদিকদের জানান, বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যায়। এ সময় পাঁচ যাত্রী আহত হন। তবে ফ্লাইটের ক্রু ও কেবিন অ্যাটেনডেন্টরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


পাইলট জানান, পরে বিমানটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে। সেখানে পৌঁছানোর পর আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। ফ্লাইটটিতে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেনডেন্ট ও যাত্রীসহ মোট ১৩৩ জন ছিলেন।


বিমানের ভেতরে আগুন লাগার পরও পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে ফ্লাইটটি নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ায় পাইলট, কো-পাইলট ও ক্রু-অ্যাটেনডেন্টদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।


যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত ল্যাপটপ বিভিন্ন কারণে অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে।


এফএএর বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফ্লাইট চলাকালে ল্যাপটপে বিস্ফোরণ বা আগুন লাগার ৫৮টি ঘটনা ঘটেছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By