মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

সেনেগালের কোচ বিশ্বকাপজয়ী ভিয়েরা | Amar Bangla BANGLADESH

সীমু দা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9A %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE Amar Bangla BANGLADESH

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা প্যাট্রিক ভিয়েরা এবার দায়িত্ব নিলেন নিজের জন্মভূমি সেনেগালের। ফরাসি জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জয় করলেও ভিয়েরার জন্ম আফ্রিকার দেশ সেনেগালে। মাত্র আট বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্রান্সে পাড়ি জমান সাবেক এই তারকা মিডফিল্ডার। দীর্ঘ সময় পর এবার কোচ হিসেবে সেনেগালের ফুটবলে ফিরলেন তিনি।


তিন দেশের যৌথ আয়োজনে গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর সেনেগাল জাতীয় দলের কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করা হয়। তার জায়গায় নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্সেনালের সাবেক এই তারকা ফুটবলারকে।


ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভিয়েরাকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তবে তার সঙ্গে চুক্তির মেয়াদ ও অন্যান্য শর্ত নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।


খেলোয়াড়ি জীবনে ফ্রান্সের হয়ে বিশ্বকাপের পাশাপাশি ইউরোও জিতেছেন ভিয়েরা। অবসরের পর কোচিং ক্যারিয়ারেও ইউরোপের বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার জন্মভূমির জাতীয় দলের দায়িত্ব নিয়ে নতুন অধ্যায়ের শুরু হলো তার কোচিং ক্যারিয়ারে।


সেনেগালের সামনে এখন ভিয়েরার নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। দলকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের পথে এগিয়ে নেওয়াই হবে বিশ্বকাপজয়ী এই তারকা কোচের অন্যতম বড় লক্ষ্য।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By