মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

উল্লাপাড়ায় ট্রাক – পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু

সীমু দা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A6%86%E0%A6%AA %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি—এমন অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপ চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা একাধিকবার পুলিশকে খবর দিলেও দীর্ঘ সময়েও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন তারা।


স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে পারলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। পুলিশের বিলম্বের অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নিহত চালকের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন।


তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি বলেন, জরুরি সেবা নম্বরের মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


নিহত পিকআপ চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তার বাড়ি নাটোর জেলায়।


এদিকে, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By