মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

সীমু দা
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘ইরানি ছিল, ইরানি আছে এবং ভবিষ্যতেও ইরানিই থাকবে’।


সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।


ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, কোনো টুইট, বিমানবাহী রণতরি, প্রশাসনিক নির্দেশ কিংবা রাজনৈতিক বক্তব্য দিয়ে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। তিনি দাবি করেন, প্রণালিটি কখন খোলা বা বন্ধ থাকবে, সে সিদ্ধান্ত ইরানই নেবে।


ঘরিবাবাদি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে নিজেদের কৌশলগত ও বড় ধরনের পরাজয়ের বাস্তবতা মেনে নেওয়া উচিত। তার বক্তব্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালির ওপর নিজের কর্তৃত্ব বজায় রাখবে।


এর আগে নিউইয়র্কের একটি পুলিশ অ্যাকাডেমিতে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প হাসতে হাসতে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার কথা বলেন। তিনি ইরানকে পরাজিত করার পর এমন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন। তবে তার বক্তব্যটি কতটা গুরুতর নীতিগত ঘোষণা, তা নিয়ে তখনই প্রশ্ন ওঠে।


হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্যও গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ ও দামের ওপরও প্রভাব পড়ছে।


এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন। ইরানের কর্মকর্তারা বারবার দাবি করছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ভুল হিসাব করছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন প্রণালিতে নৌ অবরোধ ও চাপ অব্যাহত রাখার অবস্থানে রয়েছে।


আমার বাঙলা/ রাব্বি




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By