শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বাংলাদেশ সব দিক থেকে ভালো খেলেছে: কামিন্স

সীমু দা
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২:০৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%B8%E0%A6%AC %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8

নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে টেস্টে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। চার দিন ও ১১ সেশনের ম্যাচজুড়ে স্বাগতিকদের ওপর আধিপত্য ধরে রেখেছিল বাংলাদেশের বোলার ও ব্যাটাররা। ৯ উইকেটের এই হারের পর প্রতিপক্ষের প্রশংসা করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করেছেন, সব বিভাগেই বাংলাদেশ তাদের চেয়ে ভালো খেলেছে।


ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতার কারণ হিসেবে প্রথম দিনের ব্যাটিং বিপর্যয়কে সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করেন কামিন্স। তিনি বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই। আমার মনে হয়েছিল, আমাদের প্রস্তুতি ভালোই ছিল। কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো। এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’


দলের ব্যাটিং নিয়ে পর্যালোচনা করতে গিয়ে কামিন্স বলেন, ‘এ ধরনের প্রতিটি ম্যাচেই আপনি ম্যাচআপের দিকে তাকান। আমরা মাত্রই ম্যাচ শেষ করেছি, তাই এ নিয়ে আমরা ভাবব।’


দ্রুত ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে পারি বেশ ভালোভাবেই।’


বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই তাদের এগিয়ে রাখেন কামিন্স। তিনি বলেন, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’


এদিকে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করা ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিরও প্রশংসা করেন কামিন্স। তিনি বলেন, ‘গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে উইকেটে টিকে থাকতে হতো।’


বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সের বিপরীতে অস্ট্রেলিয়া পুরো ম্যাচে প্রত্যাশিত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে নিজেদের মাঠে ৯ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By