শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলল বাংলাদেশ

সীমু দা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৪২ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার ওপর আরও চাপ তৈরি করেছে বাংলাদেশ। মার্নাস লাবুশেনের পর স্টিভ স্মিথকেও সাজঘরে ফিরিয়ে দিয়েছে সফরকারীরা। দিনের খেলা শেষ হওয়ার আগে অস্ট্রেলিয়া হারিয়েছে ৪ উইকেট।


তৃতীয় দিনের শেষ সেশন শুরুতে ২ উইকেটে ৫১ রান নিয়ে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। লাবুশেন ২১ ও স্মিথ ৮ রানে অপরাজিত ছিলেন। চা বিরতির পর তাইজুল ইসলামের দুর্দান্ত বলে লাবুশেনকে বোল্ড করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন।


এরপর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ১০৬ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। তবে মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৪৪ রানে আউট হন স্মিথ। তার ৮৮ বলের ইনিংসে ছিল পাঁচটি চার। স্মিথের বিদায়ে ১২২ রানেই চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।


এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নেয়। এরপর স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।


দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ওয়েদারাল্ডকে বোল্ড করে উইকেটের সূচনা করেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসেও তার শিকার হওয়া এই ওপেনার এবার মাত্র ৩ বল মোকাবিলা করে কোনো রান না করেই ফেরেন। তার ব্যাটে লেগে বল স্টাম্পে আঘাত করলে ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।


এরপর আরেক ওপেনার ট্রাভিস হেডও বেশিক্ষণ টিকতে পারেননি। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ৩৫ বলে ১৭ রান করে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল তিনটি চার। ফলে ৩৭ রানেই দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।


হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে অবশ্য একই ওভারে দুটি চার মেরেছিলেন হেড। তবে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারের কাছেই পরাস্ত হন তিনি। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসানের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।


এদিকে ১৪তম ওভারে স্টিভ স্মিথকে আউট ভেবে উদযাপনে মেতে উঠেছিল বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে কট বিহাইন্ডের আবেদন আম্পায়ার গ্রহণ করলে রিভিউ নেন স্মিথ। রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে লাগেনি। স্নিকোমিটারে স্পাইক দেখা গেলেও সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে তৈরি হয়েছিল। ফলে মাত্র ৩ রানে জীবন পান স্মিথ।


তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। শেষ পর্যন্ত মিরাজের বলে ৪৪ রানেই সাজঘরে ফেরেন তিনি। ফলে দিনের শেষ দিকে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By