বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

অস্ট্রেলিয়াকেও সেই স্বাদ দিল বাংলাদেশ

সীমু দা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:১২ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%93 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

অবশেষে ১৩৮ ওভার ব্যাট করার পর বাংলাদেশকে অলআউট করতে সক্ষম হলো অস্ট্রেলিয়া। ৪২৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ২২৮ রানের বড় লিড পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে বিরল এক কীর্তিও গড়েছে বাংলাদেশ।


বাংলাদেশের বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে ১০১ রানের সেঞ্চুরি তুলে নেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৮৪ রান। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশকে চারশ ছাড়ানো সংগ্রহ এনে দেয়।


এর আগে প্রথম দিনে হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৫৫ রান খরচায় ৬ উইকেট নেন হাসান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ।


অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৪২৬। ফলে লিড দাঁড়িয়েছে ২২৮ রানে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ম্যাচের দ্বিতীয় ইনিংসে এর চেয়ে বড় লিড এসেছে মাত্র দুবার।


২০০ রানের বেশি লিড পাওয়ার ঘটনাও বাংলাদেশের জন্য খুব বেশি নয়। এর আগে এমন লিড এসেছিল মোট তিনবার। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পেয়েছিল ৩০১ রানের লিড। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিড ছিল ২৯৫ রানের। আর ২০২৫ সালে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।


অর্থাৎ এতদিন টেস্টে নিজেদের চেয়ে তুলনামূলক নিচের সারির দল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষেই বড় লিডের কীর্তি গড়েছিল বাংলাদেশ। এবার সেই তালিকায় যোগ হলো শক্তিশালী অস্ট্রেলিয়ার নাম।


পরিসংখ্যান আরও আশাব্যঞ্জক। এর আগে ২০০ রানের বেশি লিড পাওয়া তিনটি টেস্টেই জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টেও সেই ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন দেখতেই পারে শান্তর দল।


প্রথম তিন দিনে ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখানো বাংলাদেশ এখন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইবে। বড় লিড পাওয়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট তুলে নিয়ে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By