মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

চকরিয়ায় বাস-জিটু মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

সীমু দা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%81 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AA %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AB

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী জিটু গাড়ি ও লাল-সবুজ রঙের একটি এসি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল নাম্বারবিহীন একটি যাত্রীবাহী জিটু গাড়ি। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ রঙের একটি এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৯০) গাড়িটিকে সামনে থেকে ধাক্কা দেয়।


প্রচণ্ড সংঘর্ষে জিটু গাড়িটির ছাদ খুলে যায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই গাড়িতে থাকা নয়জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।


পরে চিকিৎসাধীন অবস্থায় দুই হাসপাতালে চারজন মারা যান। নিহতরা হলেন—মো. জসিম উদ্দিন (২৫), পিতা মৃত মতিউর রহমান, খুটাখালীর ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার বাসিন্দা; মো. জিয়াবুল হক (২৫), পিতা আমিনুল হক, নতুন অফিস, খুটাখালী এলাকার বাসিন্দা; মো. রফিক (২৮), পিতা মৃত আবুল কাশেম, পশ্চিম গজারিয়া, ঈদগাঁও; এবং মো. শাহেদ (২৭), পিতা মৃত মঞ্জুর আলম, ফুলছড়ি সিয়ালপাড়া, চকরিয়া।


দুর্ঘটনায় আহত জিয়াবুল হক (৪০), মো. সরোয়ার (১৯), সৈয়দ আলম (৫০) ও মো. দেলোয়ার হোসেন (৩৫) মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর আহত সৈয়দ করিম (৩০) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By