মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০

সীমু দা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A8%E0%A7%AC%E0%A7%AB %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C %E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্যোগে আহত হয়েছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। এছাড়া প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।


বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই জীবিতদের সন্ধানে দিন-রাত নিরলস অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে তল্লাশির জন্য ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি, ক্রেন ও প্রশিক্ষিত স্নিফার ডগ। সরকারি উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় হাজারো স্বেচ্ছাসেবীও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।


এদিকে আহতদের চিকিৎসায় দেশজুড়ে জরুরি রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন হাজারো মানুষের জন্য রক্ত সংগ্রহে বিভিন্ন হাসপাতালের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।


অন্যদিকে ভূমিকম্পে বহু বাড়িঘর ধ্বংস হওয়ায় হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। এর সঙ্গে নিয়মিত আফটারশকের আতঙ্কও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। নিরাপত্তার আশঙ্কায় অনেক বাসিন্দা অক্ষত বাড়িতেও ফিরতে সাহস পাচ্ছেন না। তীব্র শীতের মধ্যেও অনেকে রাত কাটাচ্ছেন অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায়।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By