মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

সীমু দা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%A8 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগও তুলেছে কিয়েভ। বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনাসদস্য পাচ্ছে। তার দাবি, মস্কো ইতোমধ্যে পিয়ংইয়ংয়ের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও হাজার হাজার সেনা পেয়েছে।


জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতির সুযোগ নিতে চাইছে রাশিয়া। একই সঙ্গে রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ যুদ্ধ বন্ধের পরিবর্তে পরিস্থিতি আরও জটিল করার ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো, উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম নেওয়া এবং নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি রয়েছে।


রাতভর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, সেখানে অন্তত ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। হামলায় বিভিন্ন ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।


জেলেনস্কি দাবি করেন, জাপোরিঝিয়ায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্দেশিত বোমা ব্যবহার করা হয়েছে। তার অভিযোগ, বেসামরিক অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর লক্ষ্যেই হামলাটি চালানো হয়।


হামলায় নিহতদের সবাই জাপোরিঝস্টাল ইস্পাত কারখানার কর্মী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারখানাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিমান হামলার সতর্কতা জারির পর কর্মীরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হামলার শিকার হন। এতে আরও ২১ জন কর্মী আহত হয়েছেন।


এদিকে দনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলেও রাতভর হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।


রাজধানী কিয়েভে একটি সংক্রামক রোগের হাসপাতাল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া খেরসন ও খারকিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।


দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভেও রুশ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, সেখানে হামলায় ৭৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।


অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর চালানো হামলায় কিয়েভ ও জাপোরিঝিয়ার প্রতিরক্ষা শিল্পের স্থাপনা এবং পরিবহন ও রসদ কেন্দ্রগুলো লক্ষ্য করা হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By