মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বাড়ছে

সীমু দা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানির উচ্চতা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার প্রধান তিন নদীতেই পানির সমতল উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।


চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দৈনিক পানি বৃদ্ধি ও হ্রাসসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১৩ সেন্টিমিটার, মহানন্দা নদীর পানি ৩১ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি ২০ সেন্টিমিটার বেড়েছে।


পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় পানির সমতল ছিল ১৮ দশমিক ৮৩ মিটার। ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার একই সময়ে তা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৬ মিটারে।


মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে সোমবার পানির সমতল ছিল ১৬ দশমিক ৬৫ মিটার। এক দিনে ৩১ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার তা হয়েছে ১৬ দশমিক ৯৬ মিটার।


অন্যদিকে, পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে সোমবার পানির সমতল ছিল ১৭ দশমিক ১৫ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধির পর মঙ্গলবার তা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৫ মিটারে।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, পদ্মা নদীর বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার, মহানন্দা নদীর ২০ দশমিক ৫৫ মিটার এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার। সে হিসাবে বর্তমানে তিন নদীর পানিই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


তবে নদীগুলোতে পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানি উন্নয়ন বোর্ড নিয়মিত নদীর পানির স্তর পর্যবেক্ষণ করছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By