মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

সীমু দা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:০২ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন পুরোপুরি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে। একই সঙ্গে প্রণালিতে থাকা সম্ভাব্য মাইন শনাক্ত ও অপসারণের কাজও মার্কিন বাহিনী চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।


সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হরমুজ এখন খোলা।’ তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে। তবে সেখানে মাঝে মধ্যে নতুন করে মাইন পেতে রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব মাইন শনাক্ত করে মার্কিন বাহিনী সরিয়ে ফেলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কৌশলগত এই নৌপথে মার্কিন সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। ফলে প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টিও সামনে এনেছেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করার পর পাল্টা তেহরানের কাছ থেকেও ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন তিনি। বিশেষ করে ইরানের হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।


অন্যদিকে হরমুজ প্রণালি পুরোপুরি চালু করার আগে ওয়াশিংটনকে একাধিক শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে ইরান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ফলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌপথটি স্বাভাবিকভাবে চালুর প্রশ্নে দুই দেশের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By