মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

ইরানের সামরিক বাহিনীতে নতুন নিয়োগ

সীমু দা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97

ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শীর্ষ সামরিক পদে নতুন নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন। এর মাধ্যমে জেনারেল স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ ফোর্সে ছয়জন জ্যেষ্ঠ কমান্ডারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।


সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হায়দারিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মেজর জেনারেল পদে উন্নীত আহমদ ভাহিদিকে আইআরজিসির সর্বাধিনায়ক এবং মোস্তফা ইজাদিকে তার ডেপুটি করা হয়েছে।


অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল আলি ওজমায়ীকে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার এবং হোসেইন তাইবকে বাসিজ ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


নতুন দায়িত্ব পাওয়া ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এক বার্তায় তিনি বলেন, দেশের সর্বোচ্চ নেতার এসব গুরুত্বপূর্ণ পদে তাদের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি।


আরাঘচি আরও বলেন, দেশের ওপর চাপিয়ে দেওয়া ‘সাম্প্রতিক দুটি যুদ্ধের’ সময়ও এসব কমান্ডারের দক্ষতা ও ভূমিকা প্রমাণিত হয়েছে। কঠিন পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে দেশকে রক্ষায় তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।


সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী ইরানের ‘নিরাপত্তা, মর্যাদা ও শক্তি’ রক্ষায় নতুন দায়িত্ব পাওয়া কমান্ডারদের সাফল্য কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By