মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

সাভারে পুলিশের অভিযানের সময় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেন বকশীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মী, নিহতের স্বজন এবং বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।


রোববার দুপুরে বিপিএটিসির মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।


বিপিএটিসি যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশের অভিযানের সময় একজন তরুণের মৃত্যু কোনোভাবেই উপেক্ষা করার মতো ঘটনা নয়। কীভাবে এবং কোন পরিস্থিতিতে মনোয়ারুলের মৃত্যু হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।


নিহতের বড় ভাই মমদেল হোসেন বকশী বলেন, ‘আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’


ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘মনোয়ারুলের মৃত্যুর সঙ্গে যারা জড়িত, তারা প্রশাসনের যত বড় কর্মকর্তা বা সদস্যই হোক না কেন, ফৌজদারি অপরাধের দায় থেকে তাদের ছাড় পাওয়ার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা করে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার বিচারে কোনো ধরনের কালক্ষেপণ মেনে নেওয়া হবে না।’


মানববন্ধনে বক্তারা জানান, গত বৃহস্পতিবার রাতে বিপিএটিসির ‘ঝুমকোলতা’ নামের আবাসিক ভবনে মনোয়ারুল হোসেন বকশীর ফ্ল্যাটে অভিযান চালায় রংপুরের পীরগাছা থানার একটি পুলিশ দল। এ সময় তাদের সঙ্গে সাভার মডেল থানার পুলিশ সদস্যরাও ছিলেন।


ঘটনার পর থেকেই পুলিশের অভিযানের ধরন, মনোয়ারুলের ছাদে যাওয়ার কারণ এবং কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে—এসব বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। কর্মসূচি থেকে এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের অভিযানের সময়ই মনোয়ারুলের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।


তবে পুলিশের ভাষ্য, পীরগাছা থানায় দায়ের হওয়া একটি ঘটনায় নিখোঁজ এক কিশোরী ওই ফ্ল্যাটে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনোয়ারুল ছাদে চলে যান। পরে সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়।


নিহত মনোয়ারুল সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তার বাবা জাফর আলী বিপিএটিসিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। বাবার বরাদ্দ করা আবাসিক ফ্ল্যাটেই পরিবারের সঙ্গে থাকতেন মনোয়ারুল। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতিবান্ধা এলাকায়।


মানববন্ধনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা ছাত্রদলের সহসভাপতি সালমান শাহ, সাগর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং নিহতের স্বজনরা অংশ নেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By